কোডউইথ স্নিগ্ধ
হোমব্লগ
LoginSign Up

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

এতে করে নতুন পোস্ট করলেই আপনার মেইলে নোটিফিকেশন চলে যাবে

কোড উইথ স্নিগ্ধ

বাংলায় জ্ঞান ও সম্পদের একটি বিশেষ প্ল্যাটফর্ম। প্রযুক্তি, শিক্ষা এবং জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা।

Categories

  • প্রযুক্তি
  • শিক্ষা
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান
  • সংস্কৃতি

© 2026 কোড উইথ স্নিগ্ধ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Made with কোড উইথ স্নিগ্ধ

Back to Blog
প্রযুক্তি#কমান্ড লাইন ইন্টারফেস#CLI#বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস

বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস (CLI) । র্পাট-১

Md SinikdhoMd Sinikdho
৩১ মে, ২০২৬ 869 বার পড়া 3 মিনিট পড়া
শেয়ার করুন:

র্পাট-১ 1 — FOUNDATIONS

বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস (CLI) । র্পাট-১

কমান্ড লাইন ইন্টারফেস বা CLI কি ?

কমান্ড লাইন ইন্টারফেস (CLI) হলো আপনার অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগের জন্য একটি টেক্সট-ভিত্তিক ইন্টারফেস। এখানে আপনি আইকনে ক্লিক করার পরিবর্তে কমান্ড টাইপ করেন।

যেমন কোনো একটা ফাইল তৈরি করতে হলে আগে রাইট ক্লিক করে নিউ ফাইল এভাবে করতে হতো । CLI দিয়ে আমরা শুধু কমান্ড লিখব এখানে কোনো আইকনে ক্লিক করার মতো ঝামেলা নাই ।

আচ্ছা ইন্টারফেস শব্দটা আপনাদের কাছে হয়তো নতুন লাগতে পারে, দাঁড়ান এটাও বুঝায় দিচ্ছি-

ইন্টারফেস হলো এমন একটি মাধ্যম,যার মাধ্যমে একজন ইউজার বা ব্যবহারকারী কোনো‌ সিস্টেমের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তাকে নির্দেশনা দেয়।

কমান্ড লাইন ইন্টারফেস বা CLI এর সুবিধা


দ্রুত কাজ সম্পাদন: মাউস দিয়ে বারবার ক্লিক করার চেয়ে টাইপ করে কমান্ড দেওয়া অনেক সময় সাশ্রয়ী।

অটোমেশন (Automation): জটিল কাজগুলোকে একটি স্ক্রিপ্টের মাধ্যমে বারবার স্বয়ংক্রিয়ভাবে করা যায়।

রিমোট অ্যাক্সেস: সার্ভার বা দূরবর্তী কম্পিউটারে লগইন করার জন্য CLI সবচেয়ে নির্ভরযোগ্য উপায়, কারণ এতে কম ইন্টারনেট ব্যান্ডউইথ লাগে।

সিস্টেমের গভীর নিয়ন্ত্রণ: অপারেটিং সিস্টেমের অনেক গোপন বা জটিল সেটিংস যা GUI-তে পাওয়া যায় না, তা CLI-এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।

CLI কীভাবে Operating system এর সাথে যোগাযোগ করে ? এর Architecture

টার্মিনাল (Terminal) কী?

মনে করো, তুমি কম্পিউটারের সাথে কথা বলছো। এই কথা বলার মাধ্যমটাই হলো টার্মিনাল। এটি দেখতে একটি সাধারণ উইন্ডো বা বক্সের মতো, যেখানে শুধু টেক্সট বা লেখা দেখা যায়। টার্মিনাল নিজে কিন্তু তোমার কমান্ডগুলো বোঝে না, সে শুধু তোমার লেখাগুলো গ্রহণ করে এবং পর্দার ওপারে থাকা প্রোগ্রামকে দেখায়।

শেল (Shell) কী?

টার্মিনালের ভেতরে যে প্রোগ্রামটি কাজ করে, সেটিই হলো শেল। যখন তুমি টার্মিনালে কিছু লিখে এন্টার (Enter) চাপো, শেল সেই লেখাটি পড়ে, তার অর্থ বোঝে এবং কম্পিউটারের সিস্টেমকে নির্দেশ দেয় সেই কাজটি করার জন্য। অর্থাৎ, তুমি যা কমান্ড দিচ্ছো, শেল সেগুলোকে অনুবাদ করে কম্পিউটারের হার্ডওয়্যারকে দিয়ে করিয়ে নিচ্ছে।

কমান্ডের গঠন (Anatomy of a Command)


┌─────────┬──────────────┬─────────────────────────────┐

│ COMMAND │ FLAGS │ ARGUMENTS │

├─────────┼──────────────┼─────────────────────────────┤

│ ls │ -l -a -h │ /home/username │

└─────────┴──────────────┴─────────────────────────────┘

$ ls -lah /home/username

│ │││ └── Argument: path to act upon

│ ││└───── h: human-readable sizes

│ │└────── a: show hidden files (dotfiles)

│ └─────── l: long listing format

└─────────── The command itself

একটি কমান্ড সাধারণত তিনটি অংশ নিয়ে গঠিত হয়:

  1. ১. কমান্ড (Command): তুমি কী করতে চাচ্ছো? (যেমন: ls মানে ফাইল লিস্ট দেখা)।

    ২. ফ্ল্যাগস (Flags): কাজটিকে তুমি কীভাবে করতে চাচ্ছো? (যেমন: -l মানে বিস্তারিত বা 'long' তালিকা দেখাও)। এগুলো সাধারণত - চিহ্ন দিয়ে শুরু হয়।

  2. ৩. আর্গুমেন্ট (Argument): কার ওপর কাজটি করতে চাচ্ছো? (যেমন: কোনো নির্দিষ্ট ফোল্ডারের নাম বা পাথ)।

কিছু দরকারি টিপস (Pro Tips)

টার্মিনাল ব্যবহারের সময় এই বিষয়গুলো তোমার জীবন অনেক সহজ করে দেবে:

  1. man [command] : কোনো কমান্ড কীভাবে কাজ করে তা বিস্তারিত জানতে এটি ব্যবহার করো।

  2. TAB কি (Key): যেকোনো কমান্ড বা ফাইলের নামের শুরুর কয়েকটা অক্ষর লিখে TAB চাপলে শেল বাকিটা নিজে থেকেই পূরণ করে দেবে।

এই ছিল পার্ট ১

ধন্যবাদ সবাইকে

কোড উইথ স্নিগ্ধ

#কমান্ড লাইন ইন্টারফেস#CLI#বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে লগইন করুন

Login to Comment

সম্পর্কিত পোস্ট

Smart Fire Alarm System with IoT An ESP32-Based Intelligent Fire Detection & Alert System

প্রযুক্তি

Smart Fire Alarm System with IoT An ESP32-Based Intelligent Fire Detection & Alert System

Read
বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস (CLI) FILE SYSTEM । র্পাট-২

প্রযুক্তি

বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস (CLI) FILE SYSTEM । র্পাট-২

Read
ফ্রি ডোমেইন ও হোস্টিংয়ের সেরা রিসোর্স!

প্রযুক্তি

ফ্রি ডোমেইন ও হোস্টিংয়ের সেরা রিসোর্স!

Read