কোডউইথ স্নিগ্ধ
হোমব্লগ
LoginSign Up

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

এতে করে নতুন পোস্ট করলেই আপনার মেইলে নোটিফিকেশন চলে যাবে

কোড উইথ স্নিগ্ধ

বাংলায় জ্ঞান ও সম্পদের একটি বিশেষ প্ল্যাটফর্ম। প্রযুক্তি, শিক্ষা এবং জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা।

Categories

  • প্রযুক্তি
  • শিক্ষা
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান
  • সংস্কৃতি

© 2026 কোড উইথ স্নিগ্ধ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Made with কোড উইথ স্নিগ্ধ

Back to Blog
প্রযুক্তি#ফ্রি ডোমেইন ও হোস্টিংয়ের সেরা রিসোর্স!#ফ্রি ডোমেইন#ফ্রি হোস্টিংয়ে

ফ্রি ডোমেইন ও হোস্টিংয়ের সেরা রিসোর্স!

Md SinikdhoMd Sinikdho
২ জুন, ২০২৬ 1068 বার পড়া 8 মিনিট পড়া
শেয়ার করুন:

চলেন পকেটের টাকা বাঁচিয়ে প্রজেক্ট Showcase করি ।

ফ্রি ডোমেইন ও হোস্টিংয়ের সেরা রিসোর্স!

আমরা যারা ওয়েব ডেভলপমেন্ট শিখছি বা ছোট-খাটো প্রজেক্ট তৈরি করি, তারা প্রায়ই একটা কমন সমস্যায় পড়ি—"ভাই, প্রজেক্ট তো বানালাম, এখন লাইভ হোস্ট করব কোথায়?"

সবসময় বড় কোনো ক্লায়েন্ট বা নিজের পোর্টফোলিওর জন্য প্রিমিয়াম ডোমেইন-হোস্টিং কেনার মতো বাজেট আমাদের থাকে না। কিন্তু প্রজেক্টগুলো তো মানুষের সামনে তুলে ধরা দরকার! তখন আমাদের একমাত্র ভরসা—ফ্রি সাব-ডোমেইন এবং ফ্রি হোস্টিং প্রোভাইডার।

আজকে আমরা এমন কিছু দারুণ ফ্রি রিসোর্স নিয়ে কথা বলব, যা দিয়ে কোনো খরচ ছাড়াই আপনার প্রজেক্ট বা পোর্টফোলিও ওয়েবসাইটকে খুব সহজেই লাইভ করে ফেলতে পারবেন।

Frontend প্রজেক্ট হোস্ট করার জন্য সেরা রিসোর্স!

আপনি যদি ফ্রন্টএন্ড বা স্ট্যাটিক কোনো ওয়েবসাইট হোস্ট করতে চান, তবে এই প্ল্যাটফর্মগুলো সেরা হবে ।


  1. ১. Vercel: আমরা যারা React বা Next.js নিয়ে কাজ করি তাদের জন্য এটা একটা পারফেক্ট রিসোর্স! GitHub-এর সাথে কানেক্ট করে মাত্র কয়েক ক্লিকেই প্রজেক্ট লাইভ করা যায়। এর পারফরম্যান্স এবং স্পিড এক কথায় অসাধারণ।

লিংক : https://vercel.com

২. Netlify: স্ট্যাটিক সাইট এবং ফ্রন্টএন্ড প্রজেক্টের জন্য অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। এতে ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ফিচার আছে, অর্থাৎ জাস্ট ফোল্ডার ড্রপ করেই সাইট লাইভ করা সম্ভব।GitHub-এর সাথে কানেক্ট করে মাত্র কয়েক ক্লিকেই প্রজেক্ট লাইভ করা যায়।

লিংক :https://www.netlify.com

৩. GitHub Pages : একদম ফ্রি এবং বিগিনার-ফ্রেন্ডলি। আপনার রিপোজিটরি (Repository) থেকেই সরাসরি .github.io সাব-ডোমেইনে প্রজেক্ট রান করানো যায়।

লিংক : https://pages.github.com

৪.Cloudflare Pages: নেটওয়ার্ক পারফরম্যান্স এবং ব্যান্ডউইথের দিক থেকে ক্লাউডফ্লেয়ারের ফ্রি টায়ারটি গ্লোবাল এজ কম্পিউটিংয়ের বাজারে অত্যন্ত শক্তিশালী প্রতিযোগী ।

লিংক : https://pages.cloudflare.com

এবার আসি,

Full-Stack / Backend প্রজেক্টের জন্য


১। Render: Heroku ফ্রি টায়ার বন্ধ করার পর Render এখন ডেভলপারদের প্রথম পছন্দ। এখানে Node.js, Python, বা Go ব্যাকএন্ড খুব সহজেই হোস্ট করা যায়।

লিংক :https://render.com

২. Railway:এটিও ফুল-স্ট্যাক প্রজেক্ট এবং ডাটাবেজ (যেমন: MongoDB, PostgreSQL) ম্যানেজ করার জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ফ্রি ক্রেডিট পাওয়া যায়।

লিংক :https://railway.app

এবার আসি ডাটাবেজ এ ,


১। Supabase / Firebase: ব্যাকএন্ড কোড না লিখে যদি সরাসরি রেডিমেড ক্লাউড ডাটাবেজ, রিয়েলটাইম এপিআই, অথেনটিকেশন (Google/GitHub Login) এবং ফাইল স্টোরেজ নিয়ে কাজ করতে চান, তবে এই BaaS (Backend-as-a-Service) প্ল্যাটফর্মগুলো আপনার জন্য বেস্ট অপশন। বিশেষ করে সুপাবেজ রিলেশনাল ডাটাবেজের (PostgreSQL) জন্য একটি দারুণ ফ্রি টায়ার অফার করে।

  • Firebase লিংক: https://firebase.google.com

  • Supabase লিংক: https://supabase.com

২। MongoDB Atlas: যারা মূলত MERN Stack বা নোড জেএস নিয়ে কাজ করেন, তাদের জন্য এটি এক নম্বর চয়েস। রেন্ডারের ফ্রি ডাটাবেজ যেখানে মাত্র ৩০ দিন পর ডিলিট হয়ে যায়, সেখানে মঙ্গোডিবি অ্যাটলাসের ফ্রি "Shared Cluster" টায়ারে আপনি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে স্থায়ীভাবে ৫০০ এমবি (500 MB) স্টোরেজ, যা যেকোনো প্রজেক্ট বা পোর্টফোলিও লাইভ রাখার জন্য একদম পারফেক্ট। এটি ক্লাউড ডাটাবেজ হওয়ায় আপনার ব্যাকএন্ড কোড যেকোনো হোস্টিংয়ে থাকলেই এর সাথে সহজে কানেক্ট করা যায়।

লিংক :https://www.mongodb.com

অনেক তো হোস্টিং নিয়ে কথা হলো আবার নাহয় ডোমেইন নিয়ে কথা বলি !

ডোমেইন কি সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি আবার একটু মনে করা যাক

প্রতিটি ওয়েবসাইটের মূল ঠিকানা বা আইপি অ্যাড্রেস (IP Address) হলো কিছু জটিল সংখ্যা, যা মনে রাখা মানুষের জন্য কঠিন। তাই এই সংখ্যার বদলে সহজে মনে রাখার মতো নাম বা শব্দ ব্যবহার করা হয়, যা ডোমেইন নামে পরিচিত ।

ঠিক যেমন ধরো, তোমার বাবার মোবাইল নম্বর হলো ০১৭৯৮৩০৪৮XX। এখন তুমি চাইলে এই নম্বরটা মুখস্থ করে রাখতে পারো; যখন তোমার দরকার হবে, তখন তুমি এই নম্বরটা ডায়াল করে তোমার বাবাকে ফোন দিতে পারো। কিন্তু বারবার নম্বর ডায়াল করা কষ্টসাধ্য ব্যাপার, তাই তুমি কী করো? তোমার বাবার নম্বরটা তুমি ফোনে সেভ করে রাখলে 'আব্বু' নামে। এখন যখনই তোমার দরকার পড়বে, তখন তুমি 'আব্বু' নাম খুঁজে কল দিতে পারো! ঠিক এভাবেই ডোমেইন নেম কাজ করে।

"যাই হোক ডোমেইন নিয়ে একটা আলাদা ব্লগ আনলে মনে হয় ভালো হবে "

ইন্টারনেটে সম্পূর্ণ ফ্রি ডোমেইন পাওয়া বলতে গেলে প্রায় অসম্ভব—মানে ফ্রি বলতে আসলে কিছু নেই। তবে অনেক হোস্টিং প্রোভাইডার আছে, যাদের কাছ থেকে হোস্টিং নিলে সাথে একটা ডোমেইন একদম ফ্রি দেয়।

কিন্তু আমরা চাইলে প্র্যাকটিস বা প্রজেক্টের জন্য সম্পূর্ণ ফ্রি সাব-ডোমেইন ব্যবহার করতে পারি। আজ আমি আপনাদের সাথে এরকমই কিছু ফ্রি সাব-ডোমেইন নেওয়ার চমৎকার সাইট বা প্ল্যাটফর্মের পরিচয় করিয়ে দেবো।


ফ্রি সাব-ডোমেইন পাওয়ার সেরা ৭টি প্ল্যাটফর্ম (২০২৬ )

হোস্টিং প্ল্যাটফর্মের (যেমন Vercel বা Netlify) ডিফল্ট সাব-ডোমেইন যদি আপনার পছন্দ না হয়, তবে চাইলে শুধু ফ্রি সাব-ডোমেইন নিয়ে সেটিকে আপনার কাস্টম আইপি বা Cloudflare-এর সাথে কানেক্ট করতে পারেন। নিচে ৭টি জনপ্রিয় প্ল্যাটফর্মের বিস্তারিত দেওয়া হলো।


১. JS.org — ডেভেলপারদের প্রথম পছন্দ

আপনি যদি JavaScript ইকোসিস্টেম (React, Next.js, Vue, Node ইত্যাদি) নিয়ে কাজ করেন বা পার্সোনাল পোর্টফোলিও থাকে, এটি আপনার জন্য সবচেয়ে প্রফেশনাল ফ্রি সাব-ডোমেইন।

অফিশিয়াল ওয়েবসাইট: js.org ডোমেইন ফরম্যাট: yourname.js.org

কীভাবে পাবেন:

  • প্রজেক্টটি GitHub Pages, Vercel বা Netlify-তে লাইভ রাখুন।

  • GitHub-এ js-org/js.org রিপোজিটরি ওপেন করুন।

  • cnames_active.js ফাইলে আপনার সাব-ডোমেইন ও লাইভ লিংক যুক্ত করে Pull Request (PR) সাবমিট করুন।

  • তাদের টিম রিভিউ করে ২৪–৪৮ ঘণ্টার মধ্যে লাইভ করে দেবে।


২. EU.org — লাইফটাইম ফ্রি ও প্রফেশনাল

১৯৯৬ সাল থেকে চলে আসা এই প্ল্যাটফর্মটি দেখতে সাব-ডোমেইন হলেও Google-সহ অন্যান্য সার্চ ইঞ্জিন একে Top-Level Domain (TLD) হিসেবে গণ্য করে। অর্থাৎ, Google AdSense-এর জন্যও অ্যাপ্লাই করা যাবে!

অফিশিয়াল ওয়েবসাইট: nic.eu.org ডোমেইন ফরম্যাট: yourname.eu.org

কীভাবে পাবেন:

  • ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

  • "New Domain" অপশনে গিয়ে পছন্দের নামটি দিন।

  • Cloudflare বা যেকোনো ফ্রি DNS প্রোভাইডারের Nameserver ফর্মে বসিয়ে সাবমিট করুন।

  • ম্যানুয়াল অ্যাপ্রুভালের কারণে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ লাগতে পারে, তবে একবার পেলে লাইফটাইম ফ্রি।


৩. FreeDNS (Afraid.org) — ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন

এখানে বিশাল একটি ডোমেইন শেয়ারিং কমিউনিটি আছে। হাজারো প্রিমিয়াম ডোমেইনের মালিকরা তাদের ডোমেইনের আন্ডারে অন্যদের ফ্রিতে সাব-ডোমেইন ব্যবহার করতে দেন।

অফিশিয়াল ওয়েবসাইট: freedns.afraid.org ডোমেইন ফরম্যাট: yourname.mooo.com, yourname.chickenkiller.com (হাজারো অপশন)

কীভাবে পাবেন:

  • সাইটে গিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন।

  • বাঁ দিকের মেনু থেকে Subdomains অপশনে ক্লিক করুন।

  • "Add" বাটনে ক্লিক করে পছন্দের নাম লিখুন এবং ড্রপডাউন থেকে একটি ডোমেইন সিলেক্ট করুন।

  • আইপি (A Record) বা CNAME বসিয়ে সেভ করলে কয়েক মিনিটের মধ্যেই লাইভ।


৪. DuckDNS — ডাইনামিক DNS-এর জন্য সেরা

নিজের লোকাল কম্পিউটারকে সার্ভার বানিয়ে প্রজেক্ট টেস্ট করতে চাইলে বা বাসার আইপি বারবার পরিবর্তন হলে এটি বেস্ট চয়েস। সম্পূর্ণ ফ্রি এবং বিজ্ঞাপনহীন।

অফিশিয়াল ওয়েবসাইট: duckdns.org ডোমেইন ফরম্যাট: yourname.duckdns.org

কীভাবে পাবেন:

  • Google, GitHub বা Twitter অ্যাকাউন্ট দিয়ে সরাসরি লগইন করুন।

  • ড্যাশবোর্ডের "domains" বক্সে পছন্দের নামটি লিখে "add domain" ক্লিক করুন।

  • সাথে সাথেই সাব-ডোমেইন তৈরি হয়ে যাবে। কারেন্ট আইপি বসিয়ে দিলেই কাজ শেষ।


৫. Ready.bd — বাংলাদেশিদের জন্য বিশেষ প্ল্যাটফর্ম

ব্লগ বা পোর্টফোলিওর জন্য যারা একদম ফ্রিতে কাস্টম ডোমেইন খুঁজছেন, তাদের জন্য Ready.bd একটি অসাধারণ প্ল্যাটফর্ম। কোনো ক্রেডিট কার্ড নেই, হিডেন চার্জ নেই এবং ফুল DNS কন্ট্রোল প্যানেল পাওয়া যায়।

উপলব্ধ ৮টি বিশেষ এক্সটেনশন:

  • .pro.bd — পোর্টফোলিও ও প্রফেশনাল প্রোফাইলের জন্য

  • .ami.bd — পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগের জন্য (যেমন: Ferdous.ami.bd)

  • .iam.bd — থট লিডার বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য

  • .bro.bd — কমিউনিটি বা ক্যাজুয়াল প্রজেক্টের জন্য

  • .apu.bd — মেয়েদের পার্সোনাল ব্লগের জন্য

  • .mvp.bd — বিশেষ অর্জন শোকেসের জন্য

  • .nav.bd — নতুন কিছু এক্সপ্লোর করছেন তাদের জন্য

  • .পাতা.বাংলা — বাংলা কনটেন্ট ওয়েবসাইটের জন্য

কীভাবে ক্লেইম করবেন:

  • Ready.bd-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।

  • সার্চ বক্সে নাম লিখুন, পছন্দের এক্সটেনশন সিলেক্ট করে Search ক্লিক করুন।

  • GitHub বা Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করে ইনস্ট্যান্ট ফ্রিতে অ্যাক্টিভ করুন।


৬. DigitalPlat — ক্লিন ও আধুনিক ইন্টারফেস

কোনো ঝামেলা ছাড়াই দ্রুত কাস্টম সাব-ডোমেইন রেজিস্টার করতে চাইলে এটি অন্যতম সেরা অপশন।

অফিশিয়াল ওয়েবসাইট: digitalplat.org জনপ্রিয় এক্সটেনশন: .us.kg · .dpdns.org · .xx.kg · .qzz.io · .qd.je

কীভাবে পাবেন:

  • Google বা GitHub অ্যাকাউন্ট দিয়ে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন।

  • ড্যাশবোর্ডের বাম দিকের মেনু থেকে Register অপশনে যান।

  • নাম লিখে এক্সটেনশন সিলেক্ট করুন এবং "Check availability" ক্লিক করুন।

  • ফাঁকা থাকলে Terms-এ টিক দিয়ে ইনস্ট্যান্ট ক্লেইম করুন। ফুল DNS ও API সুবিধা পাবেন।


৭. InfinityFree — হোস্টিং ও ডোমেইন একসাথে

যারা সম্পূর্ণ ফ্রিতে Unlimited Hosting-সহ সাব-ডোমেইন খুঁজছেন, তাদের জন্য এটি লাইফটাইম ফ্রি একটি সার্ভিস।

অফিশিয়াল ওয়েবসাইট: infinityfree.com ডোমেইন ফরম্যাট: yourname.infinityfreeapp.com অথবা yourname.rf.gd

কীভাবে পাবেন:

  • সাইটে গিয়ে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন এবং "Create Account" ক্লিক করুন।

  • "Subdomain" সিলেক্ট করে পছন্দের নাম ও এক্সটেনশন বেছে নিন।

  • সেটআপের পর সম্পূর্ণ ফ্রিতে একটি cPanel পাবেন।

  • File Manager বা Softaculous দিয়ে এক ক্লিকে WordPress ইন্সটল করে সাইট লাইভ করুন।

৮ .is-a.dev — ডেভেলপারদের জন্য প্রফেশনাল ফ্রি সাব-ডোমেইন

is-a.dev মূলত একটি কমিউনিটি-চালিত প্রজেক্ট যেখানে ডেভেলপাররা সম্পূর্ণ ফ্রিতে yourname.is-a.dev ফরম্যাটে একটি প্রফেশনাল সাব-ডোমেইন পেতে পারেন। এটি পোর্টফোলিও, ব্লগ বা যেকোনো পার্সোনাল প্রজেক্টের জন্য দারুণ।

অফিশিয়াল ওয়েবসাইট: is-a.dev GitHub রিপোজিটরি: github.com/is-a-dev/register ডোমেইন ফরম্যাট: yourname.is-a.dev


কী কী সুবিধা পাবেন

  • সম্পূর্ণ ফ্রি, কোনো মেয়াদ নেই

  • A Record, CNAME, MX, TXT, NS সহ সব ধরনের DNS রেকর্ড সাপোর্ট করে

  • Cloudflare Proxy সাপোর্ট আছে (DDoS প্রোটেকশন ও স্পিড বাড়ে)

  • GitHub Pages, Vercel, Netlify, যেকোনো হোস্টিংয়ের সাথে কানেক্ট করা যায়

  • HTTPS অটোমেটিক্যালি কাজ করে


ধাপে ধাপে পাওয়ার প্রসেস

ধাপ ১ — রিপোজিটরি Fork করুন

github.com/is-a-dev/register এই লিংকে গিয়ে উপরের ডান দিকে "Fork" বাটনে ক্লিক করুন। এটি রিপোজিটরিটি আপনার নিজের GitHub অ্যাকাউন্টে কপি করবে।

ধাপ ২ — JSON ফাইল তৈরি করুন

আপনার Fork করা রিপোজিটরিতে domains ফোল্ডারের ভেতরে একটি নতুন ফাইল তৈরি করুন। ফাইলের নাম হবে আপনার পছন্দের নাম দিয়ে, যেমন ferdous.json।

ফাইলের ভেতরে এভাবে লিখুন:

json

{
  "owner": {
    "username": "আপনার-github-username",
    "email": "আপনার-ইমেইল"
  },
  "record": {
    "CNAME": "আপনার-vercel-বা-netlify-লিংক"
  }
}

GitHub Pages ব্যবহার করলে CNAME-এর বদলে এভাবে লিখুন:

json

{
  "owner": {
    "username": "আপনার-github-username",
    "email": "আপনার-ইমেইল"
  },
  "record": {
    "CNAME": "username.github.io"
  }
}

নিজের সার্ভারের আইপি থাকলে CNAME-এর বদলে A Record দিন:

json

{
  "record": {
    "A": ["আপনার-সার্ভারের-আইপি"]
  }
}

ধাপ ৩ — Pull Request (PR) সাবমিট করুন

ফাইলটি সেভ করার পর আপনার Fork করা রিপোজিটরি থেকে মূল রিপোজিটরিতে একটি Pull Request তৈরি করুন। PR-এর টাইটেলে লিখুন: add ferdous.is-a.dev (আপনার নাম দিয়ে)।

ধাপ ৪ — অপেক্ষা করুন

সাধারণত ২৪–৭২ ঘণ্টার মধ্যে রিভিউ হয়ে যায়। PR মার্জ হয়ে গেলে আপনার সাব-ডোমেইন লাইভ হয়ে যাবে।


Cloudflare Proxy চালু করতে চাইলে

JSON ফাইলে একটি লাইন যোগ করুন:

json

{
  "owner": {
    "username": "আপনার-github-username",
    "email": "আপনার-ইমেইল"
  },
  "record": {
    "CNAME": "আপনার-লিংক"
  },
  "proxied": true
}

কিছু গুরুত্বপূর্ণ নিয়ম

  • ডোমেইনটি অবশ্যই কোনো লাইভ প্রজেক্টে পয়েন্ট করতে হবে, খালি রাখা যাবে না।

  • একটি GitHub অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ ২টি সাব-ডোমেইন নেওয়া যাবে।

  • কোনো অবৈধ বা ক্ষতিকর কনটেন্টের জন্য ব্যবহার করা যাবে না।

  • PR-এ সঠিক ফরম্যাট না থাকলে রিজেক্ট হতে পারে, তাই JSON ফাইল ভালোভাবে চেক করে নিন।


সহজ কথায়, JS.org-এর মতোই প্রসেস — তবে is-a.dev একটু বেশি প্রফেশনাল দেখায় এবং DNS অপশনও বেশি। পোর্টফোলিও সাইটের জন্য এটি এখন ডেভেলপারদের মধ্যে অনেক জনপ্রিয়।

  • টিপস: শুধু ডোমেইন প্যানেল দরকার হলে DigitalPlat সেরা। ডোমেইনের সাথে ডেটাবেজ ও cPanel হোস্টিং ফ্রিতে চাইলে InfinityFree আপনার প্রথম পছন্দ। আর বাংলাদেশি পরিচয় দিয়ে প্রফেশনাল ডোমেইন চাইলে Ready.bd মাস্ট-ট্রাই।


#ফ্রি ডোমেইন ও হোস্টিংয়ের সেরা রিসোর্স!#ফ্রি ডোমেইন#ফ্রি হোস্টিংয়ে

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে লগইন করুন

Login to Comment

সম্পর্কিত পোস্ট

বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস (CLI) FILE SYSTEM । র্পাট-২

প্রযুক্তি

বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস (CLI) FILE SYSTEM । র্পাট-২

Read
বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস (CLI) । র্পাট-১

প্রযুক্তি

বাংলায় কমান্ড লাইন ইন্টারফেস (CLI) । র্পাট-১

Read
কোর্ড উইথ স্নিগ্ধ প্লাটফর্মের প্রথম পোস্ট

প্রযুক্তি

কোর্ড উইথ স্নিগ্ধ প্লাটফর্মের প্রথম পোস্ট

Read